উত্তরায় স্টেম ফেস্ট

৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:০৪  

দ্বিতীয় বারের মতো রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে অনুষ্ঠিত হলো বিজ্ঞানবিষয়ক আয়োজন স্টেম ফেস্ট। এই আয়োজনে ২৫০ শিক্ষার্থী রোবোটিক্স, পদার্থ, রসায়নসহ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৭৫টি প্রজেক্ট (প্রকল্প) প্রদর্শন করেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রজেক্টগুলোর মধ্যে ছিল- সিকিউরিটি ড্রোন, এটি ড্রোন কন্ট্রোলার, রিসিভার, মোটর এবং ওয়াইফাই ক্যামেরা। রোবোটিক আর্ম, দ্য সার্কিট পিজা, রিমোট কন্ট্রোল গাড়ি, সেলফ ব্যালেন্সিং রিমোট, স্মার্ট রোবটস, পেপার রিসাইকেল মেশিনসহ বিভিন্ন অত্যাধুনিক প্রজেক্টিও ছিল প্রদর্শনীতে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্টেম ফেস্ট উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। স্বাগত বক্তব্য দেন স্কুলের চেয়ারম্যান আব্দুল আজিজ জলদোশভ ও অধ্যক্ষ রোকসানা জারিন। বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

স্কুল মাঠে সকাল সাড়ে ৯টা থেকে প্রযুক্তিনির্ভর ৭৫টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। এ বছর তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে উপহার প্রদান করা হয়। প্রত্যেকেই পায় একটি নোটবুক, চাবির রিং, কলম, ক্যাপ এবং খাবার। বিজয়ীদের পুরষ্কার ও সনদ দেওয়া হয়।